১৯৪৭ সালের ১৫ আগষ্ট, যেদিন আমাদের দেশ স্বাধীন হলো বলে আমরা ঘোষণা করলাম। সেদিন আমাদের দেশের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বেশ কয়েকমাস তিনি এই পদে ছিলেন।
![]() |
| স্বাধীনতা দিবস – কিছু প্রশ্ন! |
বিনীত প্রশ্ন একঃ ভারত যদি স্বাধীনই হয়ে যায় তবে মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল একদিনের জন্যও থাকেন কি করে? দেশভাগের পর দু দেশেরই গভর্নর জেনারেল থাকতে চেয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু জিন্না সে প্রস্তাবে রাজী হননি। নতুন রাষ্ট্র পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কিন্তু হয়েছিলেন জিন্না। প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল বৃটিশ শাসক-প্রতিনিধি হলেন কি করে? আর হলে স্বাধীনতা লাভই বা কিভাবে হয়?
মাউন্টব্যাটেনের পর ভারতীয় গভর্নর
জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালচারী। কিন্তু ১৯৪৯ সালের ২১-শে জুন তিনি
শপথবাক্য পাঠ করলেন; কার নাম স্মরণ করে? কার
প্রতি আনুগত্য, কার প্রতি দায়িত্ব প্রকাশ করলেন তিনি? ভারতবর্ষের আম জনতার উদ্দেশ্যে নয়, তিনি সম্রাট
ষষ্ঠ জর্জ ও তাঁর বংশধরদের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিলেন। শপথ নিতে গিয়ে
তিনি বললেন, 'আমি চক্রবর্তী রাজা গোপালচারী যথাবিধি
প্রতিজ্ঞা করছি যে আমি সম্রাট ষষ্ঠ জর্জ, তাঁর বংশধর এবং
উত্তরাধিকারীদের প্রতি আইনানুসারে বিস্বস্ত ও আনুগত্য থাকবো এবং আমি চক্রবর্তী
রাজা গোপালচারী শপথ নিচ্ছি যে, "আমি গভর্নর জেনারেলের
পদে অধিষ্ঠিত থেকে সম্রাট ষষ্ঠ জর্জ তাঁর বংশধর ও উত্তরাধিকারীদের সুচারু ও
যথাযথভাবে সেবা করব।"
বিনীত প্রশ্ন দুইঃ স্বাধীন
ভারতবর্ষের গভর্নর জেনারেল শাসক রাজার নামে শপথ নেবে কেন? ঔপনিবেশিক স্বায়ত্বশাসনকে আমরা স্বাধীনতা বলব কেন?
নাকের বদলে নরুণ পেয়ে আমরা তাক্ ধিনা
ধিন্ নৃত্য শুরু করেছি। যেন তেন প্রকারেণ ক্ষমতা পাওয়াটাই ছিল লক্ষ্য আর দ্বিতীয়
বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে ইংরেজ শাসকের লক্ষ্য ছিল তাদেরই পছন্দের লোকেদের হাতে
ক্ষমতা হস্তান্তর।
১৯৪৭- এর ১৫-ই আগষ্ট স্বাধীনতা
দিবসের সত্যিকারের ইতিহাস বেশিরভাগ মানুষের কাছেই চাপা রয়েছে। আজও ভারতের বৃহত্তম
জনগোষ্ঠী জানতে পারেন না, এ স্বাধীনতা ছিনিয়ে
নেওয়া,
না ভিক্ষা পাওয়া, নাকি আধা স্বাধীনতা? অত্যন্ত লজ্জা ও
পরিতাপের কথা, শিক্ষিত সমাজের অধিকাংশ ব্যক্তি আজও
জানতে পারেন নি 'স্বরাজ', 'স্বায়ত্বশাসন', 'ডোমিনিয়ন স্টেটাস', 'হোমরুল' প্রভৃতি গোলকধাঁধা মার্কা শব্দগুলো আর 'স্বাধীনতা', 'ফ্রিডম', 'ইনডিপেনডেন্স' –এর মানে সম্পূর্ণ আলাদা।

Beg of Freedom
উত্তরমুছুনFreedom of Begging .
উত্তরমুছুনFreedom of Begging
উত্তরমুছুন